নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নদীর জলে ভাসছে হাজার লখিন্দরের শব….। নেপালে হড়পা বানে এখনও পর্যন্ত ৩৫৯ জন প্রাণ হারিয়েছেন। দেড় হাজারের বেশি মানুষের খোঁজ নেই। চারদিকে স্বজনহারানোর কান্না। তার মধ্যেই নেপালে মৃতদের তিন জনের দেহ ভাসতে ভাসতে পৌঁছেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। বৃহস্পতিবার (২৭ অগস্ট) গণ্ডক নদী থেকে  তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুই জন মহিলা। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিন জনের লাশ উদ্ধারের পরেই গণ্ডক নদীতে বিশেষ নজরদারি চালানো শুরু হয়েছে।

গতকাল বুধবারই (২৬ অগস্ট) তিব্বত থেকে নেমে আসা হড়পা বান তছনছ করে দিয়েছে নেপালের রসুয়া জেলা সহ বিস্তীর্ণ এলাকা। কাদার স্রোতে একের পর এক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে ২৯টির বেশি সেতু। একাধিক জলবিদ্যু‍ৎ প্রকল্পেও ঢুকে পড়েছে জল। স্মরণাতীত কালের মধ্যে প্রকৃতির এমন রুদ্ররূপ প্রত্যক্ষ করেননি কেউ। আকস্মিক বন্যা আর ভূমিধসে মৃত্যুর মিছিলের সারি ক্রমশই দীর্ঘতর হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে নেপাল পুলিশ। সংখ্যাটি আরও বাড়তে পারে।

নেপালে আকস্মিক বন্যার ফলে মহারাজগঞ্জের গণ্ডক নদীর জল অনেকটাই বেড়েছে। এদিন সশস্ত্র সীমা সুরক্ষা বাহিনীর (এসএসবি) ইন্সপেক্টর অরুণ পাণ্ডে জানিয়েছেন, নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গণ্ডক নদীতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ওই নজরদারি চালানোর সময়েই তিন জনের দেহ উদ্ধার হয়েছে। স্রোতের কারণেই ওই তিন মৃতদেহ নেপাল থেকে ভাসতে ভাসতে মহারাজগঞ্জে পৌঁছেছে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের জন্য নেপাল সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য