ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড

শনিবার প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন সফরের কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড। দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন। গত মঙ্গলবার তিনি আস্থাভোটে জয়ী হন। সেই আস্থাভোটের পর শনিবার প্রথম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব শীঘ্রই তিনি ভারতে যাবেন। কূটনৈতিকস্তরে দিল্লির সঙ্গে নেপালের আলোচনা চলছে। খুব শীঘ্রই ভারত সফরের দিন তারিখ জানিয়ে দেওয়া হবে।

বিদেশ মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, নেপালের বিদেশ মন্ত্রক থেকে সে দেশের প্রধামন্ত্রীর ভারত সফরের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে এই সফর নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর জুলাইতে ভারত সফরে এসেছিলেন প্রচণ্ড। বিজেপির তরফ থেকে তাঁকে আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নেপালের প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে ভারতের বিদেশ মন্ত্রক। প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণে খুশি চিন। স্বাভাবিক কারণে দিল্লি চাইবে, কাঠমাণ্ডুকে ভারতের আরও কাছে টানতে। বেজিংয়ের তরফ থেকে ইতোমধ্যে কাঠমাণ্ডুর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই আবহে মাও নেতা প্রচন্ড ভারত সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সফরকালে উভয় দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে নেপালের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফরের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ