নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : নেপালে এবার মসজিদ ভাঙচুর করার অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার সিল করল ভারত। মসজিদ ভাঙার ঘটনায় অশান্তির আগুন ছড়িয়েছে। সাম্প্রয়িক অস্থিরতা যাতে না ছড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় জারি করা হয়েছে কার্ফু। জরুরি প্রয়োজনে চলাচল ব্যবস্থা রয়েছে। বীরগঞ্জে অশান্তির খবর ছড়িয়েছে।

জানা গিয়েছে, সোশ্যআল মিডিয়াতে মসজিদ ভাঙার এক ছবি ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে।  সেই ছবি ছড়িয়ে পড়তেই ভারত সীমান্তবর্তী নেপালের কিছু অংশে সাম্প্রদায়িক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। উচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে। ভিডিওর পরিপ্রেক্ষিতে নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত জারি রয়েছে কার্ফু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্ফুর সময় বাড়ানো হয়েছে। নেপালে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মধ্যেই অবনতি হয়েছে পরিস্থিতির। সীমান্তে যাতে কোনও সমস্যা বা সাম্প্রদায়িক হানা না ঘটে তাঁর জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে, জরুরি পরিষেবা ছাড়া সমস্ত আন্তঃসীমান্ত চলাচল সীমিত করেছে।

সূত্রের খবর, ধনুষার কমলা পুরসভা সাখুয়া মারান এলাকায় একটি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল লোক সেখানে হামলা চালিয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেপাল পুলিশের মতে, ২ যুবক অনলাইনে হিন্দু-বিরোধী কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে। পরে ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে পুলিশ। বীরগঞ্জ ও সংলগ্ন এলাকায় কাজ করা ভারতীয় পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য