আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৪ সালের লোকসভা ভোটে লড়াই এনডিএ বনাম ‘ইন্ডিয়া’র

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর বৈঠক থেকে বিজেপি বিরোধী জোটের নয়া নাম ঘোষণা করা হল। মঙ্গলবার দেশের বিজেপি বিরোধী দলগুলির ২৬ জন নেতা-নেত্রী বৈঠকে বসে বিরোধী জোটের নতুন নামকরণ করেন। মহাজোটের নয়া নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ইন্ডিয়া (Indian National Developmental Inclusive Alliance – INDIA)।

প্রসঙ্গত বিরোধীদের মহাজোটের নাম ইউপিএ থাকবে না তা আগেই জানা গিয়েছিল। এই বৈঠক থেকে নাম পরিবর্তন করা হতে পারে বলে আগেই সূত্র মারফত জানা গিয়েছিল। অবশেষে বিরোধী দলগুলি নতুন নামকরণে একমত হলেন। দেশের নামেই নয়া জোটের নামকরণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামী লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট যেমন লড়াই করবে, তেমনই গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধী জোট সঙ্ঘবদ্ধ হয়ে লড়বে ‘ইন্ডিয়া’ নাম নিয়ে।

উল্লেখ্য এদিন মহা বৈঠকে অংশ নিয়েছেন দেশের ১১টি রাজ্যের বিজেপি বিরোধী শাসকদলের ২৬ জন নেতা-নেত্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেন, দেশের আগামী প্রধানমন্ত্রীর দৌড়ে কংগ্রেস নেই। তিনি এদিন বলেন, ‘কংগ্রেস ক্ষমতার জন্য বা প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয়। আমাদের ক্ষমতালাভের উদ্দেশ্যে এই বৈঠক নয়। এই বৈঠকের উদ্দেশ্য আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ