ইউএপিএ মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘নিউজক্লিক’ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও এইচআর অমিত চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। ইউএপিএ মামলার বিরুদ্ধে আবেদনও শোনেনি দিল্লি হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তাঁরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

গত শুক্রবার বিচারপতি তুষার রাও গেদেলা বলেন, ‘এই জামিনের আবেদনে আমি কোনও মেরিট দেখছি না। এটি খারিজ করা হলো।’ তাঁদের দুজনের গ্রেফতার ও পুলিশি হেফাজতে পদক্ষেপ করতে অস্বীকার করে আদালত। প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে ইউএপিএ-র একাধিক ধারা দিয়ে যে এফআইআর করা হয়েছে তা বাতিল করার মামলাও প্রবীর করেছেন। সেই মামলাও ওইদিন শোনেনি হাইকোর্ট।

দিল্লি পুলিশের স্পেশাল সেল গত ৩ অক্টোবর ইউএপিএ’র ধারায় গ্রেপ্তার করে প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে। দিল্লির নিম্ন আদালত ১০ অক্টোবর তাঁদের ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এর মধ্যে তাঁরা দু’জনেই দিল্লি হাইকোর্টে ওই গ্রেপ্তারি ও হেপাজতের নির্দেশ বাতিলের আরজি পেশ করেন। শুক্রবার সেই আরজিই খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্টের  বিচারপতি তুষার রাও গেদেলা।

 গ্রেফতারির সময় তাঁদের লিখিতভাবে গ্রেফতারির কারণ জানানো হয়নি বলে জানান তাঁরা। তাঁদের আইনজীবীদের অনুপস্থিতিতে নিম্ন আদালত তাঁদের হেফাজতের নির্দেশ দেয় বলে অভিযোগ করেন।

বিচারপতি গেদেলা যুক্তি দিয়েছেন, ‘আবেদনকারীদের গ্রেফতার করার ক্ষেত্রে কোনও পদ্ধতিগত ত্রুটি হয়নি অথবা আইনি বা সাংবিধানিক ধারা লঙ্ঘন করা হয়নি। তাঁদের হেফাজতের নির্দেশও আইনসম্মত। গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে ধৃতদের লিখিতভাবে তার কারণ জানানো বাধ্যতামূলক নয় ইউএপিএ-তে। তবে দেখা যাচ্ছে গ্রেপ্তার করার পরে ধৃতদের তার কারণ সম্পর্কে অবহিত করা হয়েছিল। তাই ধৃতদের আবেদনের কোনও সারবত্তা নেই।‘    

প্রসঙ্গত, নিউজক্লিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে চিনপন্থী প্রচারের অভিযোগ ওঠে।  প্রায় 88টি স্থানে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ পুরকায়স্থ এবং চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়। চিন থেকে বিদেশি তহবিল গ্রহণের অভিযোগও রয়েছে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের