জঙ্গি-গ্যাংস্টার যোগের পর্দাফাঁসে দেশজুড়ে ৩০ শহরে হানা NIA-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গি-গ্যাংস্টার চক্রের তদন্তে দেশ জুড়ে শুরু হল তল্লাশি। মঙ্গলবার সকাল থেকেই দেশের  চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি। এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ।

সন্ত্রাসবাদ-গ্যাংস্টার চক্র মামলায় পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশে শুরু হয়েছে তল্লাশি। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের ৩০টি জায়গায় এনআইএ শুরু করেছে তল্লাশি। এনআইএ-র এক মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, সন্ত্রাসবাদী  কর্মকাণ্ড  ধ্বংস করার প্রচেষ্টার অংশ হিসাবে  শুরু  হয়েছে তল্লাশি। সাম্প্রতিক মাসগুলিতে  পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রদীপ কুমারের মতো সামাজিক নেতাদের হত্যাসহ বিভিন্ন  কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এই জঙ্গি বা গ্যাংস্টার যোগ। সেই জন্যই মঙ্গলবার সকাল থেকেই শুরু  হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, এনআইএ (NIA)  এই তল্লাশি প্রথম নয়। গত জানুয়ারি মাসেও চলেছিল  তল্লাশি। সেই সময় এনআইএ উত্তর ভারতের ৩২ টি স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে সম্পর্কিত তিনটি মামলায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, অপরাধমূলক নথি, ডিজিটাল ডিভাইস এবং নগদ উদ্ধার হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ , তোলাবাজি সহ বিভিন্ন  সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই সেই কর্মকাণ্ড রুখতে ফের মার্চ মাসে এনআইএ তল্লাশি শুরু করল।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ