গ্যাংস্টারদের কোমর ভাঙতে সারা দেশে ৬০ জায়গায় অভিযান এনআইএয়ের

সোমবার সারা দেশে অন্তত ৬০টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিভিন্ন অপরাধীর গ্যাং এবং সিন্ডিকেট ভাঙতে এই পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ইডি-সিবিআইয়ের পর এবার এনআইএ। ইডি থেকে সিবিআই— বিভিন্ন দুর্নীতি মামলায় দেশের একাধিক জায়গায় তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও বিরোধীদের অভিযোগ, শুধু অবিজেপিশাসিত রাজ্যেই এজেন্সিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহার করছে মোদী সরকার। এই প্রেক্ষিতে এবার প্রকাশ্যে এল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অভিযানের কথা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সারা দেশে অন্তত ৬০টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিভিন্ন অপরাধীর গ্যাং এবং সিন্ডিকেট ভাঙতে এই পদক্ষেপ বলে সূত্রের খবর। ইতিমধ্যে কুখ্যাত দুষ্কৃতী নীরজ বাওয়ানা এবং লরেন্স বিষ্ণোইয়ের দলের বিভিন্ন জনের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে এনআইএ।

উল্লেখ্য, দেশের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় উপরের দিকেই থাকে নীরজ এবং লরেন্সের নাম। সম্প্রতি পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনের মূল ষড়যন্ত্রী হিসাবে উঠে এসেছে তাঁদের নাম। লরেন্সকে রাজস্থান থেকে গ্রেফতারও করেছে পুলিশ। তার পর দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত ১০ বছর ধরে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশে একের পর এক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে তার। অন্য দিকে, দিল্লির কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত নাম নীরজ। তবে তার দলের সঙ্গে বিষ্ণোইয়ের দলের সব সময় লড়াই চলে। এই দুই দুষ্কৃতী দলের কোমর ভাঙতে এনআইএ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের এখন অভিযানে গোয়েন্দারা। যদিও এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর পাওয়া যায়নি।

সূত্র মারফত জানা গিয়েছে, ভারত এবং বিদেশের বিভিন্ন কারাগারের ভিতর থেকেও পরিচালিত হচ্ছে বিভিন্ন দুষ্কর্ম। এমন গ্যাংগুলি দমন করতে এনআইএ সক্রিয় হয়েছে। এর মধ্যে রয়েছেন গোল্ডি ব্রারের মতো ‘গ্যাংস্টার’, যে দলের সদস্যরা কানাডা থেকে সিধু মুসেওয়ালা হত্যার সমন্বয়ের সঙ্গে যুক্ত ছিল অভিযোগ।

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা