গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির কাছে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন ৯ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাওয়াড়ি হাসপাতালে ছয়জন, সিওন হাসপাতাল, মানেক হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে একজন করে ভর্তি রয়েছেন।

রাজাওয়াড়ি হাসপাতাল এলাকায় ভর্তি হয়েছেন বছর ৫৫ –এর সঙ্গীতা গায়কোয়াড়, ৪৬ বছরের জিতেন্দ্র কাম্বলে, ৫৬ বছরের যশোদা গায়কোয়াড়, ৬০ বছর বয়সের নর্মদা গায়কোয়াড়, ৫৬ বছরের রমেশ গায়কোয়াড় এবং ১৭ বছর বয়সের শ্রেয়াশ সোনখাম্বে।

তাঁদের মধ্যে যশোদা গায়কোয়াড়, নর্মদা গায়কোয়াড় ও রমেশ গায়কোয়াড়ের অবস্থা আশঙ্কাজনক। সিওন হাসপাতালে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি বছর ৪০-এর শেরিয়া গায়কোয়াড়। তাঁর অবস্থা স্থিতিশীল। মানেক হাসপাতালে চিকিৎসাধীন বছর ২৩- এর বৃষভ গায়কোয়াড়। তাঁর ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। তবে তিনি স্থিতিশীল রয়েছেন। মুম্বই দমকল ও মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ২টা ৪৮ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাড়হিম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের