নীরব মোদির ২৫৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বর্তমানে লন্ডনের এক শ্রীঘরে হাজতবাস করছেন পিএনবি কেলেঙ্কারির নায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ঋণ কেলেঙ্কারির নায়ক নীরব মোদির (Nirav Modi) ২৫০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement)। আজ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হংকংয়ে (Hong Kong) থাকা নীরব মোদির (Nirav Modi) বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হীরে ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ২৫৩ কোটি ৬২ লক্ষ টাকা। বর্তমানে লন্ডনের (London) এক শ্রীঘরে হাজতবাস করছেন পিএনবি কেলেঙ্কারির নায়ক।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছ থেকে ১৪ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে পরিশোধ না করে  ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে যান বিখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদি। গুজরাতি ব্যবসায়ীর ওই কীর্তির কথা জানাজানি হতেই দেশজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিরোধী কংগ্রেস সহ একাধিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কেন্দ্রের বিজেপি সরকারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে বিদেশে গা ঢাকা দিতে পেরেছেন নীরব মোদি।

অস্বস্তিতে পড়ে পলাতক নীরব মোদির আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআইকে তদন্তের ভার দেয় মোদি সরকার। পলাতক ব্যবসায়ীকে ফিরে পেতে ইন্টারপোলেরও দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা। শেষ পর্যন্ত লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হন পলাতক হিরে ব্যবসায়ী। তাকে দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিবিআই। বিদেশে অর্থ পাচারের অভিযোগে নীরবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি-ও। একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত পলাতক হিরে ব্যবসায়ীর ২ হাজার ৬৫০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক ছাড়ের ঘোষণা সৌদি আরবের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

দ্বিতীয় দফা ভোটের আগেই চন্দ্রনাথকে খুনের চেষ্টা! জেরায় বিস্ফোরক তথ্য

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড

আলোচনা ভেস্তে গেলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার ছক আমেরিকা ও ইজরায়েলের