২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় ‘জালিয়াতির’ অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছে অভিজি‍ৎ দীপকে-দের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই আন্দোলনে এবার সামিল হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোট।

বুধবার (২১ অক্টোবর) সমাজমাধ্যমে ওই কর্মসূচিতে সামিল হওয়ার কথা জানিয়ে নির্মলার স্বামী প্রভাকর লিখেছেন, ‘প্রতিটি গলি যন্তর মন্তর!শুক্রবার, ২৩ অক্টোবর গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জেগে উঠি।’ কর্মসূচির একটি পোস্টারও নিজের হ্যান্ডলে আপলোড করেছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ডাকা কর্মসূচিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর যোগদান বিজেপি নেতৃত্বের জন্য বিড়ম্বনার।’

এসআইআর প্রক্রিয়া বাতিল, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহাল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আগামী ২৩ অক্টোবর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোট। কর্মসূচিতে  অভিনেতা প্রকাশ রাজ, আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত এবং ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে উপস্থিত থাকছেন।  ‘হর হাত মে তিরঙ্গা, হর গলি মে যন্তর মন্তর’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজকরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার ফলে যোগ্য ভোটারদের ভোটাধিকার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। জোটের পক্ষ থেকে ‘ইন্ডিয়া’ জোটভুক্ত দলগুলোকেও এই প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও তাদের অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার