বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, ঠাঁই গড়কড়ি-খট্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ৭২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। মহারাষ্ট্রের নাগপুর থেকেই লড়ছেন গড়কড়ি আর খট্টার লড়ছেন হরিয়ানার কারনাল থেকে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ ঘুরে বিজেপিতে যোগ দেওয়া অশোক তানওয়ারকে শিরসা আসনে প্রার্থী করা হয়েছে।

এদিন ১০ রাজ্যের ৭২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে গুজরাতের ৭, দিল্লির ২, হরিয়ানার ৬, হিমাচল প্রদেশের ২, কর্নাটকের ২০, তেলেঙ্গনার ৬, ত্রিপুরার ১, উত্তরাখণ্ডের ২ এবং মহারাষ্ট্রের ২০ আসন রয়েছে। পূর্ব দিল্লিতে লড়ছেন হর্ষ মালহোত্রা। আর উত্তর-পশ্চিম দিল্লিতে প্রার্থী হয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া। উত্তরাখণ্ডের গারওয়াল থেকে অনিল বালুনি ও হরিদ্বার থেকে ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রার্থী হয়েছেন। হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কর্নাটকের হাভেরি আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মুম্বই উত্তর আসন থেকে পদ্ম প্রতীকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্রের ভিদ আসনে ফের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে। গত ২ মার্চ প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন আরও ৭২ আসনের প্রার্থীর নাম ঘোষিত হলো। এ নিয়ে দু’দফায় মোট ২৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির।

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য