‘মাস্টারস্ট্রোক’ নীতীশের, বিহারে দলিতদের সংরক্ষণ বৃদ্ধির ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটের কথা মাথায় রেখে ‘মাস্টারস্ট্রোক’ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার   জাতসুমারির দ্বিতীয় রিপোর্ট পেশের পরেই বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন, ‘সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি করা হবে। জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হবে। সেই সঙ্গে আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য আলাদাভাবে ১০ শতাংশ সংরক্ষণ করা হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এসসি, এসটি, ওবিসি-সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ বাড়ানোর কথা ঘোষণা করে লোকসভা ভোটে বাজিমাত করবেন নীতীশ।

বিহারে তফশিলি জাতি/উপজাতি ও অন্যান্য অনগ্রসর   শ্রেণিভুক্তদের আর্থিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে প্রকৃত তথ্য জানতে জাতসুমারির সিদ্ধান্ত নিয়েছিল নীতীশ কুমার। ওই জাতসুমারির আড়ালে কার্যত পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের কাছে জেডিইউ সুপ্রিমোর ‘মসিহা’ হয়ে ওঠার কৌশল রয়েছে বলে  মনে করছেন বিজেপি নেতারা। তাঁরা আশঙ্কিত ছিলেন, ‘ওবিসি এবং ইবিসিদের জন্য যে সংরক্ষণ রয়েছে তার তুলনায় জনসংখ্যায় তাঁদের হার বেশি। আসল সংখ্যা প্রকাশ্যে এলে ওবিসি কোটায় আরও সংরক্ষণের দাবি উঠবে। তাছাড়া বঞ্চিত হবে উচ্চ বর্ণের মানুষ।’

এদিন জাতসুমারির দ্বিতীয় ভাগ প্রকাশের পরেই বিহার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ‘এসসি, এসটি, ওবিসি এবং ইবিসিদের জন্য সংরক্ষণ বৃদ্ধির কথা ঘোষণা করে বলেন, ‘পিছিয়ে পড়াদের অধিকার দিতে আমাদের সরকার বদ্ধপরিকর।   বিহারে অনগ্রসর (ওবিসি) এবং অতি অনগ্রসরদের (ইবিসি) জন্য সংরক্ষণ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করা হবে।  তফশিলি জাতির (এসসি) সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হবে।’

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর