মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাম ধাক্কা নীতীশের, গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর গেল বিজেপির হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরণ স্পর্শের চেষ্টা কাজে এলো না। দশমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিনই রাম ধাক্কা খেলেন নীতীশ কুমার। শুক্রবার (২১ নভেম্বর) বিহারে নয়া মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বাঁটোয়ারায় গুরুত্বপূর্ণ দফতর হাতছাড়া হয়েছে জেডিইউ সুপ্রিমোর। স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পেয়েছেন বিজেপির দাপুটে নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

গতকাল বৃহস্পতিবারই (২০ নভেম্বর) পটনার গান্ধি ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৮৯টি আসনে জিতে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হওয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব খানিকটা আত্মত্যাগ করেই মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর গদি ছাড়লেও নীতীশের মন্ত্রিসভায় যে বিজেপি বিধায়কদের সংখ্যাধিক্য থাকবে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। কেননা, পদ্ম শিবিরের হয়ে ১৪ মন্ত্রী শপথ নিয়েছিলেন। সেখানে নীতীশের দল জেডিইউয়ের হয়ে ঠাঁই পেয়েছিলেন মাত্র ৯ জন।

শপথ গ্রহণের ২৪ ঘন্টা বাদে এদিন নয়া মন্ত্রীদের দায়িত্ব বন্টন করা হয়। স্বরাষ্ট্র দফতর পেয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এতদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সামলেছিলেন নীতীশ। ক্ষমতার অলিন্দের খবর যারা রাখেন তারা জানেন, রাজ্য মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতর হল স্বরাষ্ট্র। বিজেপির আর এক নেতা তথা উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা পেয়েছেন ভূমি রাজস্ব দফতরের দায়িত্ব। মঙ্গল পান্ডের কাঁধে সঁপে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও আইন দফতর। বিজেপি নেতা দিলীপ জয়সোয়াল পেয়েছেন শিল্পমন্ত্রীর দায়িত্ব। কৃষিমন্ত্রী হিসাবেই ফের দায়িত্ব পালন করবেন রামকৃপাল যাদব। সড়ক নির্মাণ দফতরের দায়িত্ব পেয়েছেন নীতিন নবীন।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ