১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে। সূত্রের খবর অনুযায়ী, তিনি আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন। জানা গিয়েছে, ৯ এপ্রিল তিনি পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে কয়েকদিন থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।  

রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, দিল্লি সফর শেষে পাটনায় ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদি তা হয় তাহলে বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এই পরিস্থিতিতে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জোটের অন্দরেই আলোচনা তুঙ্গে। যদিও সংবিধান অনুযায়ী কোনো বিধায়ক ছয় মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে পারেন, তবুও বাস্তবে সেই পথ অবলম্বন করা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্ক! ইউটিউবার নলিনীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

এনডিএ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন পর বিজেপি এবার মুখ্যমন্ত্রীর পদ দাবি করতে পারে। সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ও এই দৌড়ে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই দলীয় বৈঠকে নেওয়া হলেও, কেন্দ্রীয় নেতৃত্বের মতামতই এখানে প্রধান ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, জেডি (ইউ) শিবির থেকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে। দলটি নতুন সরকারে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে এবং সম্ভাব্য মন্ত্রিসভা গঠনে বড় অংশীদারিত্বের দাবি তুলতে পারে। একইসঙ্গে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের ভবিষ্যৎ ভূমিকাও আলোচনায় রয়েছে।

এদিকে প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়েছে, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরেও নীতীশ কুমার ‘জেড প্লাস’ নিরাপত্তা পেয়ে যাবেন। এই উচ্চস্তরের নিরাপত্তা সাধারণত দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য বরাদ্দ থাকে। সব মিলিয়ে, বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের আভাস ক্রমেই স্পষ্ট হচ্ছে।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ