নাটক শেষ, ইস্তফা নীতীশের, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটক শেষ, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের। আজ, মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জেডিইউ প্রধান। বিজেপির তরফে জানানো হয়েছে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। আগামিকাল, বুধবার তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন। আর মুখ্যমন্ত্রীর পদে নাম ঘোষণা হতেই সম্রাট চৌধুরী বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। সুশাসন, উন্নয়নই হবে আমাদের লক্ষ্য। এই দিকেই আরও এক ধাপ এগোবে বিহার।’

প্রায় দু’দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন নীতীশ কুমার। কিন্তু মোদি-শাহের চালে কুপোকাত হয়ে এখন মুখ্যমন্ত্রীর মোহ ছেড়ে রাজ্য়সভার সাংসদ পদে নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীতীশকে। এদিন নীতীশ কুমার, বিহারের মন্ত্রিসভা ভেঙে দেন। তারপরেই বিকেলে বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। সঙ্গে তিনি জানান, বিহারের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করবেন ও সবরকম সহযোগিতা করবেন। পাটলিপুত্র থেকে এবার নীতীশের নজর থাকবে দিল্লিতেই। জাতীয় ইস্যুতেই কথা বলবেন জেডিইউ প্রধান। যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস সহ বিরোধী দলের দাবি, আদপে এটা নীতীশের রাজনৈতিক জীবনে ফুলস্টপ লাগিয়ে দিয়েছে বিজেপি।

আরও পডুন: ‘এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম তুলবে কংগ্রেস,’ আশ্বাস রাহুল গান্ধির

সম্রাট চৌধুরী বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেও, উপ-মুখ্যমন্ত্রী পদে কাদের দেখা যাবে, সেই বিষয়ে কিছুই বলেনি বিজেপি। বিহারের রাজনৈতিক মহলে আলোচনা, নীতীশ পুত্র নিশান্তকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে। এছাড়াও জেডিইউ থেকে কয়েকজনকে বিধায়ককে গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে দেখা যেতে পারে।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ