বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে বিরোধীদের ধরাশায়ী করে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট। পাটনায় নতুন বিহার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ এনডিএ-র আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বলেই সূত্রের খবর। বুধবার নীতিশ কুমার রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং এনডিএ-এর অন্যান্য সকল শরিক দলের সমর্থনের চিঠি সহ পদত্যাগপত্র জমা দেবেন। জেডি(ইউ) সূত্রে খবর পাটনার গান্ধী ময়দানে মেগা অনুষ্ঠানে রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। তার আগে তাঁকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হবে। কেমন হতে পারে পারে বিহারের মন্ত্রিসভা। কোন দল থেকে কাকে বেছে নেওয়া হবে? জেনে নিন সম্ভাব্য নাম।

বিহারে এনডিএ পুনরায় ক্ষমতায় ফিরেছে তাও আবার বিপুল ভোটে। ২৪৩ সদস্যের বিধানসভায় ২০২টি আসন জিতেছে এনডিএ। বিজেপি ৮৯টি, জেডি(ইউ) ৮৫টি, এলজেপি(আরভি) ১৯টি, এইচএএম ৫টি এবং আরএলএম ৪টি আসন পেয়েছে। জানা গিয়েছে,বুধবার নতুন এনডিএ সরকারের জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে ২২ জন মন্ত্রী শপথ নেবেন। সূত্র জানিয়েছে, বিজেপির নয়জন, জেডিইউর ১০ জন এবং চিরাগ পাসওয়ানের এলজেপি (রাম বিলাস), জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা থেকে একজন করে বিধায়ক আগামীকাল শপথ নিতে পারেন।

বিজেপির সম্ভাব্য মন্ত্রীরা

সম্রাট চৌধুরী
বিজয় কুমার সিনহা
মঙ্গল পান্ডে
নীতীশ মিশ্র
নিতিন নবীন
রেনু দেবী
নীরজ কুমার বাবলু
সঞ্জয় সারাওয়াগি
রজনীশ কুমার

জেডি-ইউ থেকে সম্ভাব্য মন্ত্রীরা

বিজয় কুমার চৌধুরী
বিজেন্দ্র যাদব
শ্রাবণ কুমার
অশোক চৌধুরী
রত্নেশ সাদা
সুনীল কুমার
শ্যাম রজক
জামা খান
লেসি সিং
দামোদর রাওয়াত

এলজেপি (আরভি), এইচএএম এবং আরএলএম থেকে সম্ভাব্য মন্ত্রীরা

রাজু তিওয়ারি (লোক জনশক্তি পার্টি-রাম বিলাস)

সন্তোষ কুমার সুমন (হিন্দুস্তানি আওয়াম মোর্চা)


  

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ