নীতীশের কাণ্ড, প্রয়াত রামবিলাস পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটে দল মুখ থুবড়ে পড়তে পারে এমন আশঙ্কাতেই কার্যত রাতের ঘুম উবেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। আর তার প্রভাব পড়েছে ভোটপ্রচারেও। শনিবার হাজিপুরে এনডিএ’র শরিক চিরাগ পাসোয়ানের হয়ে ভোট চাইতে গিয়ে যে কাণ্ড ঘটালেন তাতে চক্ষু চড়কগাছ সভায় উপস্থিত লোক জনশক্তি পার্টির নেতা-কর্মীদের। সভায় ভাষণ দিতে গিয়ে প্রথমে  প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি জানালেন তিনি। আর তার ওই কথা শুনে মঞ্চে উপস্থিত এলজিপির নেতা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। শেষ অবশ্য ভুল সংশোধন করে রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি জানান।

লোকসভা ভোটের আগে ডিগবাজি খেয়ে আরজেডি-কংগ্রেসের মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বিহারবাসীর কাছে পালটুকুমার হিসাবে পরিচিত নীতীশ কুমার। পাঁচ বছর আগে জোট বেঁধে লড়ে বিজেপি-জেডিইউ রাজ্যের ৪০ আসনের মধ্যে ৩৯ আসনে জয় পেয়েছিল। কিন্তু এবার এনডিএ’র ১০ আসনও জুটবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর তার কারণ ডিগবাজির জন্য বিখ্যাত হওয়া নীতীশ কুমারের সঙ্গে বিজেপির হাত মেলানো। ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেছেন। কিন্তু সেই সভায় তেমন ভিড় চোখে পড়েনি। উল্টে তেজস্বী যাদবের সভায় জনসুনামি আছড়ে পড়ছে।

শনিবার এলজেপি প্রার্থী চিরাগ পাসোয়ানের হয়ে হাজিপুরে সভা করেন নীতীশ। ওই সভায় তিনি বলেন, ‘বিহারের কোনও কাজ পিছিয়ে থাকবে না। সর্বত্র কাজ হবে। আর তার জন্যই তো বলতে এসেছি, ভাই রামবিলাসজিকে ফের একবার ভোট দিন।’ বিহারের মুখ্যমন্ত্রীর মুখে ওই কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন এলজেপির নেতা-কর্মীরা। কেননা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন বিহারের দলিত সম্প্রদায়ের অন্যতম নেতা। সভায় হাজির শ্রোতাদের মুখের দিকে তাকিয়ে নিজের ভুল বুঝতে পেরে অবশ্য পরক্ষণে চিরাগ পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি জানান নীতীশ। কিন্তু ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রীর ওই কীর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে