‘প্রাণহানির সম্ভাবনা’ থাকায় শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনা বিদ্রোহে পদচ্যূত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু ‘নিরাপত্তার কারণেই’ যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের তালিবানি সরকারের হাতে তুলে দেওয়া হবে না, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সেই ইঙ্গিত দিয়েছেন বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা। যদিও হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের চিঠির বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না তারা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি এখনও পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চাননি। জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারের পুলিশের বিরুদ্ধে। ওই গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দুই শতাধিক খুন ও গুমের মামলা রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শুরু হয়েছে বিচার। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের তরফে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিনই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে বিচারের জন্য শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তিকেও হাতিয়ার করেছে মোল্লা ইউনূস সরকার।

এদিন সন্ধ্যাসয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তরফে সে দেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে একটি মৌখিক বার্তা পেয়েছি। কোনও স্বাক্ষরিত চিঠি পাইনি। তাই এ বিষয়ে আমাদের এই মুহুর্তে কোনও মন্তব্য নেই।’ তবে ওই আধিকারিক এও জানিয়েছেন, ‘অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখলকারী সরকারের কোনও বার্তাকে গুরুত্ব দেওয়া হবে না। নির্বাচিত সরকার কোনও চিঠি দিলে সৌজন্য দেখিয়ে তার জবাব দেওয়া হত। এ ক্ষেত্রে জবাব দেওয়া হবে না। তাছাড়া বাংলাদেশে বর্তমানে তালিবানি শাসন চলছে। শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ এই মুহুর্তে নিরাপদ নয়। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত বঙ্গবন্ধু কন্যাকে ফেরানোর বিষয়টি ভাবা হচ্ছে না।’  

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব