সংসদের সামনে ধর্নায় ‘না’, নয়া ফরমান মোদি সরকারের

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল জারি করল বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শব্দের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার সংসদ ভবনের (Parliament) সামনে নিষিদ্ধ হয়ে গেল সব ধরনের ধর্না ও সমাবেশ। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল (Secretary General of the Rajya Sabha) পিসি মুডির একটি নির্দেশিকা নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘সব সদস্যকে (Members) এই মর্মে অবগত করা হচ্ছে,  আসন্ন অধিবেশন থেকে সংসদের সামনে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ (demonstration), ধর্না (dharna), অনশন নিষিদ্ধ ঘোষণা করা হল। সব সদস্যের থেকে এই ব্য়াপারে সহযোগিতা চাওয়া হচ্ছে। ‘

সিদ্ধান্তের প্রতিবাদে সরব কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন, এটা বিশ্বগুরুর (পড়ুন মোদির) নতুন ফরমান। ডরনা (ধরনা) মানা হ্যায়…। প্রতিবাদে সরব  অন্যান্য নেতারাও।

কেন্দ্রে বিজেপি (BJP))আসীন হওয়ার পর থেকে সংসদ ভবন সংলগ্ন এলাকা বিরোধীদের কাছে বিক্ষোভের আদর্শ মঞ্চ হয়ে ওঠে। সংসদের ভিতরে বিরোধীরা কোনও আলোচনা বা প্রতিবাদ জানালে স্পিকারকে (Speaker) বলতে শোনা গিয়েছে, নাথিং উইল গো অন রেকর্ড। আর সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সরকার ঘটা করে সর্বদল বৈঠক ডাকে । বৈঠকে বিরোধীদের (Opposition)  থেকে সহযোগিতা প্রার্থনা করা হয়। বিরোধীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর সংসদের অধিবেশন শুরু হলে দেখা যায়, বিরোধীরা কোনও বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি তুললে সরকার সেই প্রস্তাবে সাড়া দিতে অস্বীকার করে। বাধ্য় হয়ে বিরোধীরা (Opposition)অধিবেশকক্ষ ত্যাগ করেন। সংসদ ভবনের সামনে তারা ধর্নায় বসেন। সংবাদমাধ্যমে তা প্রচারও করা হয়। বিরোধীরা যাতে আগামীদিনে ধর্না-বিক্ষোভ দেখিয়ে মাইলেজ না পায়, তার জন্য় এই পথে যাওয়ার সিদ্ধান্ত নিল সরকার।   

আরও পড়ুন সংসদে ‘সেনসর্ড ‘, প্রকাশিত হল নিষিদ্ধ শব্দের তালিকা

 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের