বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে দলের কোনও সাংসদকে পাঠাচ্ছে না তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ইতিমধ্যেই তৃণমূলের তরফে জানানো হয়েছে ‘১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন বিজেপি নেতৃত্বের কৌশল। বিজেপি নেতৃত্বের কোনও রাজনৈতিক অভিসন্ধির অংশ হবে না দল।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পদাঙ্ক অনুসরণ করেছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিও।। শনিবার (২৩ অগস্ট) দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ‘বিজেপির রাজনৈতিক ফাঁদে পা দেওয়া হবে না।’

গত বুধবার লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিলে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী কিংবা কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা ৩০ দিনের জন্য হেফাজতে থাকেন, তবে ৩১তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে, এমন অপরাধগুলিকে ‘গুরুতর’ হিসাবে ধরা হবে!

বিল পেশের পরেই লোকসভায় তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের সাংসদরা। বিলের কপি ছিড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও ছুড়ে মারেন। পাল্টা বিরোধী সাংসদদের দিকে ধেয়ে আসার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু সহ বিজেপি সাংসদদের বিরুদ্ধে। লোকসভায় বিতর্কিত বিল পেশের পরেই অমিত শাহ ঘোষণা করেন, ‘১৩০তম সংবিধান সংশোধনী বিল ভাল করে খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় সমিতিতে পাঠানো হবে।’ মূলত রাজ্যসভা ও লোকসভায় বিভিন্ন দলের সাংসদদের নিয়েই গঠিত হয় যৌথ সংসদীয় কমিটি। কিন্তু তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। লালুপ্রসাদের দল আরজেডিও এ বিষয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেয়নি। কংগ্রেস অবশ্য যৌথ সংসদীয় কমিটি বয়কটের পক্ষপাতী নয়।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু