বন্ধ হয় স্বাভাবিক শ্বাসক্রিয়া , শিশুর প্রাণ ফেরালেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, ‘ডাক্তাররা ভগবানের স্বরূপ’। বহুবার দেখা গিয়েছে, চরম বিপজ্জনক মুহূর্ত থেকে চিকিৎসকদের পরিষেবায় বিপদ কেটেছে। এবারও তেমনই এক ঘটনা ঘটল। ২ বছরের শিশুকে প্রাণে বাঁচালেন এইমস-এর চিকিৎসকেরা। রবিবার ভিস্তারা ফ্লাইটে ভ্রমণের সময় তাঁর স্বাভাবিক শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। সেই শিশুকেই সুস্থ করে তুললেন চিকিৎসকেরা। 

জানা গিয়েছে, ভিস্তারা UK-814 বিমানটি বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেয়। শিশুটির ইন্ট্রাকার্ডিয়াক চিকিৎসার জন্য যাওয়া হচ্ছিল। বিমানে এইমস-এর পাঁচজন ডাক্তারও ছিল। যাত্রাপথেই এই ঘটনা ঘটলে দ্রুত বিমানটি জরুরী অবতরণ করানো হয়। নাগপুরে শিশুটিকে অস্ত্রোপচার করেন ওই চিকিৎসকেরা।

এইমস-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানায়, “তাৎক্ষণিকভাবে শিশুটির পরীক্ষা করা হয়েছিল। তার পালস রেট বোঝা যাচ্ছিলনা। হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। অবিলম্বে সিপিআর শুরু করা হয়েছিল।” শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য