করোনার নয়া স্ট্রেন নিয়ে কি জানালেন এইমসের  প্রাক্তন ডিরেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বে চোখ রাঙাচ্ছে করোনার নতুন স্ট্রেন  জেএন.১। আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। এবার তা নিয়ে বক্তব্য রাখলেন  দিল্লি এইমসের  প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

দিল্লি এইমসের  প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন, ওমিক্রনের এই সাব ভ্যারিয়ান্ট যথেষ্ট সংক্রামক। দ্রুতহারে ছড়িয়ে পড়তে পারে এক ব্যক্তি থেকে অপরজনে। এটিই ধীরে ধীরে ‘প্রভাবশালী’ ভাইরাসে পরিণত হতে চলেছে ভারতে। তবে জেএন.১-এর প্রভাবে গুরুতর সংক্রমণ হচ্ছে না। তাই এতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও থাকছে না খুব একটা। তবে এই ভাইরাসের জন্য নিতে হবে না ভ্যাকসিনও। কারণ হিসাবে রণদীপ গুলেরিয়া বলেছেন,’JN1 ওমিক্রনের একটি সাব ভ্যারিয়ান্ট। ফলে ওমিক্রন ঠেকাতে যে ভ্যাকসিনগুলি নেওয়া হচ্ছিল সেগুলিতেই জব্দ করা যাবে JN1 প্রজাতির ভাইরাসকেও।‘

শীতের মরসুমে কোভিড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রণদীপ। সাধারণ মানুষের কাছে তাঁর আর্জি, ‘‘কোভিডের উপযুক্ত বিধিনিষেধ মেনে চলুন। বার বার হাত ধুয়ে ফেলুন। হাঁচি বা কাশির সময়ে মুখে রুমাল চাপা দিন। খুব বেশি ভিড় থাকলে সেখানে যাবেন না।‘ এখনও পর্যন্ত করোনার নতুন উপরূপ  জেএন.১ দেশে  ১৯ জনের শরীরে মিলেছে। তবে আমেরিকা, ইউরোপের দেশগুলিতে বহু করোনা রোগীর শরীরে জেএন.১-এর উপস্থিতি মিলেছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের