দূষণ রোধে দিল্লিতে ফের ফিরছে জোড়-বিজোড় নীতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভয়াবহ বায়ুদূষণের হাত থেকে রেহাই পেতে ফের রাজধানীতে চালু হচ্ছে জোড়-বিজোড় নীতি। সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পৌরাহিত্যে এক জরুরি বৈঠকে রাজধানীতে গাড়ি চলাচলের ক্ষেত্রে ঝোড়-বিজোড় নীতি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। শুধু দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু রাখা হবে।

বৈঠকের পরে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সাংবাদিকদের জানিয়েছেন, ‘রাজধানীতে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তাই দূষণ রোধে আগামী ১৩ নভেম্বর থেকে জোড়-বিজোড় নীতি চালু হচ্ছে। ২০ নভেম্বর পর্যন্ত ওই নীতি কার্যকর থাকবে। ১৩, ১৫, ১৭ এবং ১৯ নভেম্বর বিজোড় সংখ্যার গাড়ি চলবে। আর ১৪, ১৬, ১৮ ও ২০ নভেম্বর জোড় সংখ্যার গাড়ি চলবে।’

দূষণের হাত থেকে ছোট-ছোট পড়ুয়াদের বাঁচাতে ১০ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন বন্ধ থাকবে বলেও জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী। উল্লেখ্য, গতকাল রবিবারই দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি জানিয়েছিলেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি প্রাইমারি স্কুল বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার থেকেই রাজধানীর দূষণ ভয়াবহ জায়গায় পৌঁছেছে। ইতিমধ্যেই বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অধিকাংশ জায়গায় সাড়ে চারশোর গণ্ডি ছাড়িয়েছে। সাধারণত, একিউআই ৩০০ ছাড়ালেই তা সাধারণ মানুষের শরীরের পক্ষে ভয়াবহ বলে ধরে নেওয়া হয়।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ