বন্দুকের মুখে স্বামীর চোখের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তন প্রেমিকের, ভয়ঙ্কর ঘটনা ওড়িশায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার বলাঙ্গির জেলায় চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক নববধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি রবিবার ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বলাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু পটেল কান্তামালে বিয়ে করতে গিয়েছিলেন। বিয়ের সমস্ত রীতি-নীতি সম্পন্ন হওয়ার পর নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তারভা রোডের বাদাবাঁধা এলাকার কাছে তাঁদের গাড়ির পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, অভিযুক্ত যুবক তাঁর দুই সঙ্গীকে নিয়ে গাড়ি থামিয়ে হরিবন্ধুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর জোর করে নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনাস্থলে বর ও তাঁর পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় পড়ে থাকেন।ঘটনার পর হরিবন্ধু তারভা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁকে বন্দুকের মুখে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। তারভা থানার ইনস্পেক্টর-ইন-চার্জ অনিতা কিডো বলেন, “বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনজন অভিযুক্ত গাড়ি আটকায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে নববধূকে অপহরণ করে নিয়ে যায়।” পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং নববধূকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের