ওড়িশা: নবীন পট্টনায়েকের স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, সঙ্কটজনক

স্বাস্থ্যমন্ত্রী ভর্তি ভুবনেশ্বর এমসে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে লক্ষ্য করে এক নাগাড়ে চলল গুলি।  স্বাস্থ্যমন্ত্রী রবিবার ব্রজরাজনগরের দলীয় কার্যালয় উদ্বোধনে যাচ্ছিলেন। ঝড়সুগুড়ায় মন্ত্রী পৌঁছলে নব কিশোর দাশ নামে এক সাব-ইন্সপেক্টর  গুলি চালালে গুলি লাগে মন্ত্রীর বুকে।  প্রথমে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়, পরে ভুবনেশ্বর এমসে। ঘটনায় জখম তাঁর নিরাপত্তাকর্মীও হাসপাতালে ভর্তি। পুলিশ ওই সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদংস্থা জানিয়েছে, মন্ত্রীর গাড়ি ঝড়সুগুড়ায় পৌঁছতে তাকে লক্ষ্য করে চলে গুলি চালান সাব-ইন্সপেক্টর। গুলি চালালে মন্ত্রী মাটিতেই লুটিয়ে পড়েন। গুলি লাগে মন্ত্রীর বুকের ডানদিকে। পরপর দুই রাউন্ড গুলি চালান নব কিশোর। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে অনতিদূরে থাকা পুলিশকর্মীরা সেখানে পৌঁছে ঘিরে ফেলেন মন্ত্রীর গাড়ি। 

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। মন্ত্রীকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলেও পরে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এমসে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মন্ত্রী এখনও সংজ্ঞাহীন।

হামলার খবর পেয়ে মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য সরকারের কাছে ঘটনার সবিস্তার রিপোর্ট তলব করেছেন। আশ্বাস দিয়েছেন দিল্লি এনে এমসে ভর্তির। 

স্বাস্থ্যমন্ত্রীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিজু জনতা দলের কর্মীর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দাবি তোলে ধৃত পুলিশকর্মীর দৃষ্টান্ত মূলক শাস্তির।

আরও পডুন ‘ঘুষ দিয়ে বিশ্বকাপ হকির দায়িত্ব পেয়েছে ভারত’

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে