ওড়িশায় ভিনরাজ্যের কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪, মিলছে নারী পাচার ও যৌন চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিশোরীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় হয়েছিল ওড়িশার ভুবনেশ্বর। এই ঘটনার তদন্তে নেমে এবার ভুবনেশ্বরে নারী পাচার ও যৌন চক্রের হদিশ পেল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ভুবনেশ্বরের লক্ষ্মীনগরে একটি পাচার চক্রের হদিশ মিলেছে শনিবার। ভুবনেশ্বর পুলিশ এবং লক্ষ্মীনগর থানার পুলিশ মিলিতভাবে অভিযান চালায়। গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন, লক্ষ্মীনগর এলাকার একটি বাড়িতে রমরমিয়ে চলছে নারী পাচার চক্র। সেই খবর পেয়েই এই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মীনগরের বাড়ি থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীব কুমার দাস এবং অবিনাশ মৃদুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঞ্জু শেঠি, মমতা সাহু এবং সঞ্জীব কুমার দাস এই তিনজনই হচ্ছে পাচার চক্রের মূল কান্ডারী। পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ জানিয়েছেন, যে হাসপাতালের সামনে কিশোরীকে ফেলে যাওয়া হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হইয়েছিল। তার এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এই সূত্র ধরে লক্ষ্মীনগরে একটি বাড়ির হদিশ মেলে। সেখান থেকেই নারীপাচার এবং যৌন চক্র চালানো হচ্ছিল।

পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত রয়েছে মনে করা হচ্ছে। অবিনাশ মৃদুলিই নামে ব্যক্তি সম্ভবত মূল অভিযুক্ত। পুলিশের অনুমান, কিশোরীকে দেহ ব্যবসার কাজে নামানোর চেষ্টা করা হচ্ছিল। ভিনরাজ্যের কিশোরীর ধর্ষিত হওয়ার অভিযোগ উঠেছে ওড়িশায়। শুক্রবার রাতে ভুবনেশ্বরের রাস্তায় প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই কিশোরী। তারপর ক্ষতবিক্ষত অবস্থায় নিজেই হাসপাতালে যায় সে। ক্ষত পরীক্ষার পর চিকিৎসকরা জানান সম্ভবত ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে। তার মেডিক্যাল রিপোর্টেও যৌন নিগ্রহের বিষয়টির উল্লেখ রয়েছে। কিশোরী নিজে এখনও পর্যন্ত কিছু বলেনি। হাসপাতাল সূত্রে খবর মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত, ট্রমার মধ্যে রয়েছে। তাই এখনও কথা বলার মতো অবস্থায় নেই। পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

 

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর