দুই প্রবীণের ভোট নিতে ১০৭ কিলোমিটার পথ পাড়ি ভোট কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একজনের বয়স ১০০। আর অন্য জনের ৮৬। শারীরিকভাবে অশক্ত দুই ভোটারের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সুনিশ্চিত করতে ১০৭ কিমি পথ পাড়ি দিচ্ছেন ভোট কর্মীরা। গল্প নয়, সত্যিই এমন ঘটনা ঘটতে চলেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার সিরোঞ্চায়। 

গড়চিরৌলির জেলা তথ্য আধিকারিক জানিয়েছেন, জেলার প্রত্যন্ত গ্রাম সিরোঞ্চার বাসিন্দা খিতিয়া মাডোরবাইনার বয়স ১০০ পেরিয়ে গিয়েছে। আর  ৮৬ বছর বয়সী খিতিয়া কোমেরা বয়সের ভারে অশক্ত। দীর্ঘ পথ পেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছনোর মতো শারীরিক সক্ষমতা নেই। তাই বাড়িতে বসেই যাতে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উ‍ৎসবে সামিল হতে পারেন, তার জন্য আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। দু’জনের আবেদন মঞ্জুর করেছে কমিশন। দুজনের ভোট নিতে আহেরি থেকে সিরোঞ্চা পর্যন্ত ১০৭ কিলোমিটার পাড়ি দিচ্ছেন ভোট কর্মীরা। 

গড়চিরৌলির জেলা তথ্য আধিকারিক আরও জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে গড়চিরোলি-চিমুর কেন্দ্রে ৮৫ বছরের বেশি বয়সী ১,০৩৭ জন ভোটার বাড়িতে বসেই ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। তাছাড়া ৩৩৮ জন শারীরিক প্রতিবন্ধিও রয়েছেন। তাদের সবার ভোট বাড়িতে গিয়েই নেবেন ভোট কর্মীরা। করোনা অতিমারীর পরে বিহার বিধানসভা ভোটে দেশে প্রথমবার অশক্ত এবং ৮৫ ঊর্ধ্ব প্রবীণদের বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল জাতীয নির্বাচন কমিশন। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা