মায়ের পা ধুয়ে দিচ্ছে ছেলে, আইফোনের EMI নিয়ে তর্কের জেরে নিহত কুণালের পুরনো ভিডিও ভাইরাল

আইফোনের কিস্তির টাকা নিয়ে বিবাদের জেরে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে বাবা-মা ও ছেলের। ভাইরাল ওই মা-ছেলের পুরনো ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইফোনের কিস্তির টাকা নিয়ে বিবাদের জেরে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে বাবা-মা ও ছেলের। ভাইরাল ওই মা-ছেলের পুরনো ভিডিও। শুক্রবার (২১ অগস্ট) বিকেলে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের তিসগাঁও এলাকার খাভদ্যা পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই তিনজনের। জানা যায়, সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন ১৮ বছর বয়সী কুনাল চন্দওয়াড়ে নামক ওই তরুণ। তবে আইফোন কেনা নিয়ে বাবা এবং মায়ের সঙ্গে তাঁর তীব্র তর্কাতর্কি হয়। তাঁর বাবা জানিয়ে দিয়েছিলেন, আইফোনের কিস্তির টাকা তিনি দিতে পারবেন না। কারণ, তাঁর সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। কিন্তু কুণাল নাছোড়বান্দা। তিনি বাবাকে হুঁশিয়ারি দেন, ফোনের কিস্তি না দিলে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন। গত কয়েক দিন ধরেই এই বিষয়টি নিয়ে তাঁদের পরিবারে টানাপড়েন চলছিল। শুক্রবার সেটি চরমে ওঠে।

রাগের বশে বাড়ি ছেড়ে বেরিয়ে যান কুণাল। তাঁর পিছু নেন মা-বাবাও। খাভদ্যা পাহাড়ে উঠে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন কুণাল। সঙ্গে সঙ্গে তাঁর বাবা-মাও পৌঁছন। ছেলেকে অনেক মানিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু ৩ ঘণ্টা পরেও ছেলেকে বোঝাতে তাঁরা ব্যর্থ হন। এরপর কুণালের বাবা এগিয়ে গিয়ে ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করলে। বাবাকে নিয়ে ছেলে পাহাড়ের চুড়া থেকে ২৫০ ফুট গভীরে খালে পড়ে যান। ছেলে-স্বামীকে ২৫০ ফুট গভীরে পড়তে দেখে মাও ঝাঁপ দেন। ফলে তিনজনেরই মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো ছমকে গিয়েছে গোটা দেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এই মর্মান্তিক ঘটনার পর ওই পরিবারের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে বাবা-মায়ের সঙ্গে কতটা সুমধুর সম্পর্ক ছিল কুণালের, তা স্পষ্ট। রবিবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মা সঙ্গীতা ছেলেকে চা খাইয়ে দিচ্ছেন। অন্য একটি ক্লিপে কুণালকে তাঁর মায়ের পা ধুইয়ে দিতে দেখা গিয়েছে। আশীর্বাদ নিতে দেখা যায়। তাঁরা মহারাষ্ট্রের ফাতা জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। তবে যে নতুন ভিডিওগুলি ভাইরাল হচ্ছে, তাতে স্পষ্ট। কুণালের মা-বাবার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ছিল। ছেলে অন্ত প্রান ছিলেন কুণালের মা সঙ্গীতা চন্দওয়াড়ে। সামান্য আইফোনের কিস্তি না মেটানো নিয়ে বিবাদ শুরু হয় তাঁদের। কুণালের মতো জেন জির এই জেদ পুরো একটি পরিবারকে শেষ করে দিল।

প্রত্যক্ষদর্শীদের কথায়, মৃত্যুর আগে ছেলেকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁকে মৃত্যুর ছোবল থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন মা। তিনি আশ্বাস দিয়েছিলেন, ছেলে যা বলবে তার বাবা শুনবে। তখন কুণাল বলেছিলেন, “মা, আমার কথা কেউ শোনে না। বেঁচে থাকার কোনও ইচ্ছাই আমার নেই। আমার জীবনের কোনও সমাধান নেই। অবস্থার কোনও উন্নতি হবে না”। এরপর কুণালের বাবা মুরলিধর চন্দওয়াড়ে ছেলের কাছে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে। পা ফস্কে দুজনেই পাহাড়ের চুড়া থেকে পড়ে যায়। আর স্বামী-ছেলেকে পড়ে জেতে দেখে শোকগ্রস্থ মাও পাহাড় থেকে ঝাঁপ দেয়। দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন দূরে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী। এই ঘটনার পর নিহত মা-ছেলের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে জেন জি সমাজের এই জেদ, নতুন করে প্রশ্ন তুলছে। 

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

বাইরে থেকে অর্ডার নয়, বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো চিলি পটেটো

লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার ব্যক্তির দেহ, সাতসকালে চাঞ্চল্য

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার