৬-৮ রাউন্ড চলল গুলি, দিল্লিতে নিহত আফগান বংশোদ্ভূত জিম মালিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দিল্লিতে জিম মালিকের ওপর হামলা। বৃহস্পতিবার গভীর  রাতে দক্ষিণ দিল্লির একটি জিমের মালিককে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে,  নিহত ওই জিম মালিক ছিলেন  আফগান বংশোদ্ভূত ব্যক্তি নাদির শাহ। ইতিমধ্যেই সামনে এসেছে হত্যাকাণ্ডের সময়কালীন সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা গিয়েছে, কীভাবে জিম মালিককে হত্যা করল দুষ্কৃতীরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, সিআর পার্কের কাছে জিম মালিক এক ব্যক্তির সঙ্গে  দাঁড়িয়ে রয়েছে। সেইসময়  রাত ১০টা ৪০ মিনিট নাগাদ আচমকাই চেক জামা পড়ে এক ব্যক্তি দু’জনের দিকে এগিয়ে এসে গুলি চালাতে শুরু করে। আর তখন নাদির শাহের সঙ্গে থাকা ব্যক্তিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু নাদির না পালাতে পারায়  দুষ্কৃতীর গুলিতে  গুরুত্বর জখম হন। এই অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, প্রায় ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বুলেট প্রজেক্টাইল এবং খালি কার্তুজ উদ্ধার হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাউথ) অঙ্কিত চৌহান জানিয়েছেন, ‘হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে নাদির শাহকে  গুলি চালিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধুরা। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।‘ তবে কে এই হামলা চালাল তা এখন জানা যায়নি। অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে