পশ্চিমবঙ্গের পর উত্তরপ্রদেশ, এবার  স্ত্রীর মুণ্ডু কাঁটা নিয়ে ঘুরল স্বামী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশে। স্ত্রীর কাঁটা মাথা নিয়ে রাস্তায় ঘুরে বেরালেন স্বামী। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্ত্রীর কাটা মাথা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেল উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে। আর সেই পুরো ঘটনার  ভিডিওটি করেছেন এক পথচারী।

ভিডিওতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের  বারাবাঁকির রাজমিস্ত্রি অনিল এক হাতে স্ত্রীর  মাথা ও অন্য হাতে ছুরি ধরে ঘুরে বেরাচ্ছে। শুধু তাই নয় অনিল জোড় হওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে  গালাগালি  করতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর আট বছর আগে নির্যাতিতাকে বিয়ে করলেও আলাদা থাকতেন তিনি। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহের জেরেই স্ত্রীর শিরচ্ছেদ করে স্বামী অনিল। তাদের দুটি সন্তান রয়েছে। ইতিমধ্যেই অনিলকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে।

অন্যদিকে বুধবারও একই ধরনের ঘটনায় পশ্চিমবঙ্গের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে একটি বাসস্টপের কাছে তার স্ত্রীর কাটা মাথা নিয়ে যেতে দেখা গেছে। অভিযুক্ত গৌতম গুছাইত পারিবারিক সমস্যার জেরে স্ত্রীর মাথা কেটে ফেলেছিল। এই ঘটনার পরেই গৌতমকে গ্রেফতার করে পুলিশ।  আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে ঘটল একই ঘটনা। ইতিমধ্যেই  উত্তরপ্রদেশের পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে অনিল এই কাণ্ডটি করল তা নিয়ে উঠছে প্রশ্ন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য