ফেসবুক লাইভ চলাকালীন গুলিতে ঝাঁঝরা উদ্ধব সেনার নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছদ্মবেশী শত্রু কত ভয়ঙ্কর হতে পারে প্রাণ দিয়ে বুঝিয়ে দিলেন উদ্ধব গোষ্ঠীর নেতৃত্বাধীন শিবসেনা সেনা অভিষেক ঘোসালকর। বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরিচিতকে পাশে নিয়েই ফেসবুক লাইভ করছিলেন তিনি। আর ওই ফেসবুক লাইভ চলাকালীন পাশে থাকা ব্যক্তিই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালাল। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে। যদিও চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি তরুণ-তুর্কি নেতাকে। অভিষেক যেমন বাঁচেননি, তেমনই হামলাকারী নিজেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ওই ভয়ঙ্কর ঘটনা ফেসবুকে দেখে শিহরে উঠেছেন অনেকেই। 

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় উদ্ধব সেনা নেতা বিনোদ ঘোসলকরের ছেলে অভিষেক ঘোসলকর দাহিসারে নিজের ফ্ল্যাটে বসেই ফেসবুক লাইভ করছিলেন। প্রাক্তন পুরপিতা হিসাবে এলাকায় যথেষ্টই জনপ্রিয় অভিষেক। ফেসবুক লাইভের সময়ে তাঁর পাশেই ছিলেন মৌরিস ভাউ নামে এক ব্যক্তি। হেসেই কথা বলছিলেন দুজনে। আচমকাই ফেসবুক লাইভ থেকে চলে যান মৌরিস। আর তার পরেই অভিষেককে লক্ষ্য করে গুলি চালান। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরেই লাফিয়ে সরে যান অভিষেক। এর পরে আরও দুই রাউন্ড গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। গুলির শব্দ শুনেই অভিষেকের সঙ্গীরা অন্য ঘর থেকে ছুটে আসেন। ধড়া পড়ে যাওয়ার ভয়ে এর পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হন হামলাকারী মৌরিস ভাউ।

স্থানীয়রাই গুলিবিদ্ধ অভিষেককে উদ্ধার করে করুনা হাসপাতালে নিয়ে যান। ফেসবুক লাইভে উদ্ধব সেনার নেতার উপরে হামলার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাসপাতালের সামনে জড়ো হন উদ্বিগ্ন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা-কর্মীরা। কিন্তু অভিষেককে বাঁচাতে পারেননি চিকি‍ৎসকরা। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সম্ভবত ব্যক্তিগত শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২