বেহেড মাতাল হওয়ায় বিমান থেকে নামিয়ে দেওয়া হল পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে!

যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে ওই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: মদ খেয়ে বেহেড মাতাল হওয়ার কারণে জার্মানিতে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister) ভগবন্ত মানকে (Bhagwant Mann)! ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লি ফেরার সময়েই ওই ঘটনা ঘটেছিল বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। আর ওই দাবি ঘিরে পঞ্জাব রাজনীতি সরগরম হয়ে উঠেছে। কংগ্রেস, শিরোমণি অকালি দল সহ বিরোধী শিবিরের পক্ষ থেকে অবিলম্বে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে ওই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে পাল্টা দাবি করা হয়েছে।

রাজ্যে বিনিয়োগ আনতে জার্মান সফরে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান (Bhagwant Mann) । বেশ কয়েকটি বৈঠকে এবং শিল্প সম্মেলনে যোগ দিয়েছিলেন। গত ১৭ সেপ্টেম্বর শনিবার ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লি ফেরার জন্য বিখ্যাত জার্মান উড়ান সংস্থা লুফ‍ৎহান্সার বিমানে চেপেছিলেন। ‘ইন্ডিয়া ন্যারেটিভ ডট কম’ নামে এক অনলাইন সংবাদমাধ্যমের দাবি, ‘ওই দিন দুপুর একটা ৪০ মিনিটে ফ্র্যাঙ্কফুর্ট থেকে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister) নেশায় চুর হয়ে থাকায় বিমান ছাড়তে চার ঘন্টা দেরি হয়। বিকেল পাঁচটা ৫২ মিনিটে বিমানটি ছাড়ে।’ বিমানে থাকা এক যাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister) এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে ঠিক মতো হাঁটতে পারছিলেন না এবং নিজের আসনে সোজা হয়ে বসতে পারছিলেন না। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা কোনও রকমে ধরে রাখছিলেন মুখ্যমন্ত্রীকে।  শেষ পর্যন্ত ভাগবন্ত মান ও তাঁর সঙ্গীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তার জন্যই বিমান ছাড়তে চার ঘন্টা দেরি হয়েছে।’

যদিও নেশাগ্রস্ত হওয়ার কারণে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে (Punjab Chief Minister) বিমান থেকে নামিয়ে দেওয়ার কথা মানতে চাননি আম আদমি পার্টির মুখপাত্র (AAP spokesman) মালবিন্দর সিং কাঙ (Malwinder Singh Kang)। তাঁর দাবি, ‘অসুস্থতার কারণে ফ্র্যাঙ্কফুর্ট থেকে ফিরতে দেরি হচ্ছে মুখ্যমন্ত্রীর (Punjab Chief Minister)। বিমান থেকে নামিয়ে দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচারের অংশ।’

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব চিকিৎসক রাজীব বিশ্বাসকে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা