নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে  বিশ্ব যোগা দিবস । কলকাতায় এই অনুষ্ঠানে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার (২১ জুন) বিহার জুড়ে বড় করে যোগ শিবিরের আয়োজন করা হয়। পটনায় জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলেও, নীতীশ কুমারের পুত্র তথা  বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারের  যোগাভ্যাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিনের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে। নিশান্ত কুমারকে দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা করছেন নানা মন্তব্য। 

কঙ্করবাগের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ভিডিওগুলো এক্স, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে । শুধু তাই নয় নিশান্ত কুমারের যোগাশন নিয়ে তৈরি হয়েছে নানা মিমও। এদিনের বিশাল যোগ শিবিরে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার। তাঁরা অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে যোগ ম্যাটে বসে বিভিন্ন ব্যায়াম ও যোগাসন করেন। নেতাদের অনুলোম-বিলোম, কপালভাতি, ভ্রামরি প্রাণায়াম এবং সূর্য নমস্কার অনুশীলন করতেও দেখা গিয়েছে। যদিও অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ফিটনেস ও সুস্থ জীবনযাত্রার প্রচার, কিন্তু নিশান্ত কুমারের কয়েকটি যোগাসন করার ক্লিপ শীঘ্রই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। উঠেছে হাসির রোলও। 

ভিডিও দেখে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ‘কারা বলছিল নিশান্ত কুমারের স্বাস্থ্য ভালো না? দেখুন, তিনি আজ সেরা যোগাভ্যাস করেছেন। শুভ যোগ দিবস।’ কিছু ব্যবহারকারী ঠাট্টা করে বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী ‘যোগ শিক্ষককে টেক্কা দিয়েছেন’। অনেকে আবার সেশন চলাকালীন নিশান্ত কুমারের চলাফেরা নিয়ে মজাদার মন্তব্য করেছেন। আরেকজন ব্যবহারকারী লিখেছেন ‘এই তো আরেকটি কার্টুন চলে এলো। নীতীশ কুমারের ছেলে, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর মনে হচ্ছে নিজেরই চিকিৎসার প্রয়োজন, এমনকি হয়তো গ্লুকোজ ড্রিপেরও। আশা করি যোগব্যায়াম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যাবেন না।’

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস