এক প্রার্থী, তিন দল! গুজরাটের পিপেরো আসনে নজিরবিহীন মনোনয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাটের দাহোদ জেলা পঞ্চায়েতের পিপেরো আসনে ঘটল নজিরবিহীন ঘটনা। একই প্রার্থী একসঙ্গে তিনটি  রাজনৈতিক দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। যা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত ধোঁয়াশা।

জানা গিয়েছে, প্রার্থী ভরত সিং ভাখালা বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি—এই তিন দলের টিকিটেই নিজের প্রার্থীপত্র জমা দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ ভাখালা এর আগে আম আদমি পার্টির হয়ে বিধানসভা নির্বাচনে লড়ে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন এবং সাম্প্রতিক সময়ে বিজেপির শিবিরে যোগ দিয়েছেন বলে জানা যায়।

পিপেরো আসনটি দীর্ঘদিন ধরেই প্রবীণ নেতা বাছুভাই খাবাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই আসনেই এবার জমা পড়া ১১টি মনোনয়নপত্র ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে ৫টি, কংগ্রেসের ২টি এবং আম আদমি পার্টির ১টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে ভাখালার নাম তিন দলেই রয়েছে। এছাড়াও রয়েছেন ২ জন নির্দল প্রার্থী এবং বিআরপি দলের ১ জন প্রার্থী।

তবে আইন অনুযায়ী,  কোনও প্রার্থীকে নির্দিষ্ট দলের প্রার্থী হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই দলের অনুমোদনপত্র বা ‘ফর্ম বি’ জমা দেওয়া বাধ্যতামূলক। ফলে শেষ পর্যন্ত ভাখালা কোন দলের প্রার্থী হিসেবে লড়বেন,  তা নির্ভর করছে তিনি কোন দলের ‘ফর্ম বি’ জমা দেন তার ওপর। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান,  ১৫ তারিখই এই জট খুলবে। ওইদিনই মনোনয়ন প্রত্যাহার এবং দলীয় অনুমোদন জমা দেওয়ার শেষ দিন। তখনই স্পষ্ট হবে ভাখালার প্রকৃত রাজনৈতিক অবস্থান এবং কোন দলের হয়ে তিনি নির্বাচনে লড়াই করবেন।

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?