মণিপুর কাণ্ডের প্রতিবাদে সংসদ চত্বরে সারারাত ধর্না ইন্ডিয়া জোটের সাংসদদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুর জাতিহিংসা নিয়ে ফের সন্মুখ সমরে শাসক বিজেপি ও বিরোধী মহাজোট ইন্ডিয়া। সংসদে মণিপুর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে যে অনড়ই থাকছে বিরোধী মহাজোট, সোমবার রাতেই তার প্রমাণ মিলেছে। রাজ্যসভা থেকে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বহিষ্কারের প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধিমূর্তির সামনে সারা রাত ধর্না দিলেন তৃণমুল, কংগ্রেস, আম আদমি পার্টি-সহ বিভিন্ন দলের সাংসদরা। পরবর্তী রণকৌশল কী হবে তা ঠিক করতে আজ মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া মহাজোটে থাকা দলের নেতারা।

মণিপুর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধী সাংসদরা গত কয়েকদিন ধরেই লোকসভা এবং রাজ্যসভায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন। যার ফলে দফায়-দফায সংসদের দুই কক্ষের কাজই মুলতুবি করে দিতে হয়। সোমবারও একই চিত্র দেখা দিয়েছে। বিরোধীদের চাপের মুখে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ জানান, মণিপুর নিয়ে আলোচনায় সরকার রাজি। যদিও তাতে সন্তুষ্ট নন বিরোধী সাংসদরা।

রাজ্যসভাতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। মণিপুর নিয়ে কোন ধারায় আলোচনা হবে তা নিয়ে সরকার পক্ষের সঙ্গে বিরোধী পক্ষের লড়াই চলছে। তার মধ্যেই আপ সাংসদ সঞ্জয় সিংহকে গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সন্ধের পরেই সংসাদ চত্বরে গান্ধিমূর্তির সামনে ধর্নায় বসেন বিরোধী মহাজোটের সাংসদরা। তৃণমূল কংগ্রেসের জহর সরকার, দোলা সেন–সহ একাধিক সাংসদ ‘ইন্ডিয়া ফর মণিপুর’ লেখা প্ল্যাকার্ড হাতে মৌন বিক্ষোভ দেখান।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী