বিজেপির সঙ্গে যাওয়ার প্রশ্নই নেই, ফের জানালেন পওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিজেপির সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। শনিবার পুণেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মরাঠা স্ট্রংম্যান বলেন, ‘বিজেপির মতাদর্শের সঙ্গে এনসিপির মতাদর্শের কোনও মিল নেই। তাই বিজেপির সঙ্গে এনসিপির হাত মেলানোর প্রশ্নই ওঠে না।’

গত জুলাইতে এনসিপির অন্যতম শীর্ষ নেতা তথা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার অনুগামীদের নিয়ে দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে তাঁকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, একনাথ শিন্ডেকে সরিয়ে অজিতকে মুখ্যমন্ত্রীর কুর্সি দেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে। আর ওই জল্পনা শুরু হওয়ার পরেই বিজেপি ও মোদি ভজনা বাড়িয়ে দিয়েছেন অজিত। তিনি দাবি করেছেন, ‘এনসিপির অধিকাংশ নেতা-কর্মীই বিজেপির সঙ্গে হাত মেলাতে চান।’ শুধু তাই নয়, আগামী নির্বাচনে শরদ কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বারামতী লোকসভা আসনে প্রার্থী দাঁড় করানোরও হুঙ্কার ছেড়েছেন তিনি।

অজিতের সেই দাবি খারিজ করে দিয়ে এদিন এনসিপি সুপ্রিমো বলেন, ‘বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রশ্ন ওঠে না। এনসিপিতে আমাকে নিয়ে বহু নেতা-কর্মী রয়েছেন যারা বিজেপি বিরোধী। তারাই বিজেপির সঙ্গে যাওয়ার বিরুদ্ধে সারাজীবন সরব হবেন।’ ‘বিশ্বাসঘাতক’ ভাইপোকে কটাক্ষ করে শরদ বলেন, ‘রাতের অন্ধকারে যিনি রাজভবনে গিয়ে শপথ নেন, তার কথায় খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!