দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরলে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৩০

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: কেরলে ভয়াবহ বাস দুর্ঘটনা। তিরুবন্ততপুরম-কন্যাকুমারী হাইওয়েতে দুটো সরকারী বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। আহত অন্তত ৩০ জন। বাস দুটির চালক গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে দশটা নাগাদ।

কেরল রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের দুটি বাস বিপরীত দিক থেকে আসছিল। তারপরই হঠাত মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত ৩০ জন। আহত যাত্রীরা তিরুবন্ততপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হতাহতের কোনও খবর নেই। বাস দুটির চালক গুরুতর জখম হন। তারাও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর।

জানা গিয়েছে, দুর্ঘটনার পর ওই দুই চালক বাসের মধ্যেই আটকে ছিল। অনেক চেষ্টার পর চালকদের বাসের ভিতর থেকে বের করে আনা হয়। তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই দুই চালক ছাড়াও বেশ কয়েকজন আহতদের অবস্থা আশঙ্কাজনক। আরও জানা গিয়েছে, অন্তত ১৫ জনকে বাসের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার পর বাস দুটো একেবারে ভেঙে গিয়েছে।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও কেউ ওই বাস দুটির মধ্যে আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি বেশ জোরেই চলছিল। ওভারটেক করতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলায় বেশ কিছুক্ষণ হাইওয়েটি বন্ধ করে দিতে হয়। ফলে বড় ট্র্যাফিক জ্যাম দেখা যায়। তবে এখন যানবাহন স্বাভাবিক রয়েছে পরিষেবা।

Published by:

Share Link:

More Releted News:

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ