বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি যে এমন ভয়াবহ হতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এক বিবাহিত মহিলা। আর সেই বিয়েকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই বিবাদই মর্মান্তিক পরিণতি ডেকে আনল। মহিলাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন এবং পরে রুম হিটার দিয়ে তাঁর দেহ ঝলসে দেওয়ার অভিযোগ উঠল বিবাহিত প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। 

ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৮ বছর। তাঁর নাম প্রকাশ করা হয়নি। স্বামী ও দুই মেয়েকে নিয়ে নাগপুরে থাকতেন তিনি। তাঁর দুই মেয়ের বয়স  ১১ ও ১৩ বছর। অন্যদিকে, অভিযুক্ত জাভেদ শেখ শাহিদ মানিয়ার (৩৩) মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার মেকানিক। নাগপুরে কাজ করতেন তিনি। দুজনেি বিবাহিত ছিলেন। পুলিশের দাবি, ওই মহিলা ও জাভেদের মধ্যে প্রায় ১৫ বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু জাভেদ আগে থেকেই বিবাহিত হওয়ায় তাঁকে বিয়ে করার বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। মহিলার সঙ্গে বিয়ের দাবিকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন: মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

পুলিশের বক্তব্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) সকালে ওই মহিলার বাড়িতে যান জাভেদ। সেই সময় তাঁর স্বামী কাজের জন্য নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দুই মেয়েও ছিলেন তাঁদের মামার বাড়িতে।   বাড়িতে একাই ছিলেন মহিলা। অভিযোগ, সন্ধ্যার দিকে বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ফের তুমুল ঝগড়া শুরু হয়। সেই সময়ই মহিলার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করেন জাভেদ। এরপর রুম হিটার ব্যবহার করে তাঁর শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার পর রাতেই ট্রেনে চেপে জলগাঁওয়ে পালিয়ে যান তিনি। সোমবার সকালে বাড়িতে ফিরে মায়ের মৃতদেহ দেখতে পায় দুই মেয়ে। প্রথমে পরিবারের সদস্যদের সন্দেহ হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হয়তো মৃত্যু হয়েছে মহিলার। কিন্তু প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপরই তদন্তের গতিপথ বদলে যায়।তদন্তে নেমে নাগপুরের এমআইডিসি থানার পুলিশ মঙ্গলবার জলগাঁও থেকে জাভেদকে গ্রেফতার করে। পরে তাঁকে নাগপুরে নিয়ে আসা হয়। আদালত অভিযুক্তকে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

সাত সকালে বিহারে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অ্যামাজনে ৬৩০০ টাকা সস্তায় মিলছে ৭২০০mAh ব্যাটারির নতুন Vivo ফোন

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন