দিল্লি পুলিশের ধাক্কায় পাঁজর ভাঙল চিদম্বরমের

এদিন রাতে টুইট করে দলের দুই নেতার চোট পাওয়ার কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) সমনের প্রতিবাদে সোমবার দিল্লির রাজপথে নেমেছিলেন দলের সব শীর্ষ নেতা-নেত্রী। পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেছিলেন পি চিদম্বরম (P Cidambaram), প্রমোদ তিওয়ারি (Pramod Tiwary), অধীর চৌধুরী (Adhir Chowdhury), অশোক গহলৌতরা (Ashok Gehlot)। আর কংগ্রেসিদের মিছিলকে আটকাতে কার্যত চূড়ান্ত অসভ্যতামির পথেই হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পোষ্যভৃত্য দিল্লি পুলিশের (Delhi Police) কর্মী-আধিকারিকরা। প্রভুকে খুশি করতে কংগ্রেসের কোনও নেতাকেই রেয়াত করেননি তাঁরা। গলা ধাক্কা দেওয়া থেকে শুরু করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা সব কিছুই করেছেন। আর দিল্লি পুলিশের সেই অসভ্যতামিতে পড়ে গিয়ে বাঁ দিকের পাঁজরে চিড় (Rib Fractured) ধরেছে পি চিদম্বরমের। মাথায় চোট পেয়েছেন প্রমোদ তিওয়ারিও। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন রাতে কংগ্রেস মুখপাত্র (Congress spokesperson) রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Surjewala ) টুইটে চিদম্বরম ও প্রমোদ তিওয়ারির মতো দলের বর্ষীযান নেতার চোট পাওয়ার কথা জানিয়েছেন। টুইটে মোদি সরকারকে নিশানা করে তিনি লিখেছেন, ‘মোদি সরকার নৃশংসতা আর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরমজির সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে। ধাক্কাধাক্কিতে তাঁর চশমা ভেঙেছেন। বাঁ দিকের পাঁজরে চোট পেয়েছেন। প্রমোদ তিওয়ারিকেও ধাক্কা মেরে ছুড়ে ফেলা হয়েছে। যার ফলে মাথায় চোট পেয়েছেন তিনি। এটা কী গণতন্ত্র?’

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট