পহেলগাঁওকাণ্ডে জড়িত দুই জঙ্গির বাড়ি বোমা-বুলডোজারে গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হামলায় জড়িত স্থানীয় দুই জঙ্গির বাড়ি বোমা বিস্ফোরণে ও বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী। যে দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারা হল আদিল থৌকর ওরফে আদিল গুরি ও আসিফ শেখ। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনন্তনাগের বিজবাহেরার গোড়িতে অবস্থিত আদিল থৌকর ওরফে আদিল গুরির বাড়ি বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর ত্রালে অবস্থিত আসিফ শেখের বাড়ি বুলডোজারে মাটিত মিশিয়ে ফেলা হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরনের এক রিসর্টে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ পর্যটককে নৃশংসভাবে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যালীলায় পাক জঙ্গিদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে স্থানীয দুই জঙ্গি আদুল গুরি ও আসিফ শেখের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘২০১৮ সালে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ শিবির বেশ কয়েক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছরই পাকিস্তান থেকে কাশ্মীরে ফিরে আসে। মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিদের গাইড হিসাবেই কাজ করত। তাদের আশ্রয় দেওয়া, হামলার পরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করত।’

ইতিমধ্যেই পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজে বিশেষ তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীর সরকারের তরফেও হামলাকারীদের খোঁজ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গিদের খোঁজ দিতে পারলেই ২০ লক্ষ টাকা করে পুরস্কার মিলবে। পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের যারা আশ্রয়দাতা তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ