চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিগামী ট্রেনে হঠাৎ আগুন, কোচ ধাক্কা দিয়ে সরালেন যাত্রীরাই

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালে সাহারানপুর-দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের তৎপরতায় জলন্ত ইঞ্জিন থকে ট্রেনটিকে আলাদা করা সম্ভব হওয়ায় ট্রেনটির খুব বেশী ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মিরাট জেলার দৌরালা ষ্টেশনে এদিন সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কি কারণে ওই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে এমন আগুন লেগে গিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ট্রেনটি এসে যখন দৌরালা ষ্টেশনে দাঁড়িয়েছিল ঠিক তখনই ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওই ষ্টেশনে থাকা রেল আধিকারিকরা। সঙ্গে সঙ্গে ট্রেনের সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। এই পুরো ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে ওই ট্রেনের সমস্ত যাত্রীরাই ধাক্কা দিয়ে ট্রেনটিকে জলন্ত ইঞ্জিন থেকে আলাদা করছেন। অন্যদিকে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু এই অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি দাঁড়িয়েছিল তাই বড় কোনও বিপর্যয় হয়নি। 

এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর ওয়াই কে ঝা জানিয়েছেন, ‘আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি।’   

অন্যদিকে ট্রেনের চালক অনিল কুমার বলছেন, ‘প্ল্যাটফর্মে গাড়ি আসার সঙ্গে সঙ্গেই প্লাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা আগুন, আগুন করে চিৎকার শুরু করলে তখন বিষয়টি বুঝতে পারি। দেখি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ট্রেন থামিয়ে যে বগিগুলিতে আগুন লাগে সেগুলি আলাদা করে দেওয়া হয়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ