করমণ্ডল দুর্ঘটনায় আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করমণ্ডল দুর্ঘটনার পিছনে প্রকৃত সত্য উদঘাটনে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। রবিবার সর্বোচ্চ আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। আর্জিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টেরই অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে তদন্ত চালানো হোক। যাত্রীদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়ার পরিকল্পনা রয়েছে, তা নিয়েও দুই মাসের মধ্যে রেলমন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক।

উল্লেখ্য, গত ২ জুন শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই দুর্ঘটনায় ২৯৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও ৫৬ জন। রেলের অভ্যন্তরীণ তদন্তে সিগন্যাল ব্যবস্থার গাফিলতির বিষয়টি উঠে এসেছে। যদি্ও বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। ঢাকঢোল পিটিয়ে দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ প্রযুক্তি ‘কবচ’ চালু করা হলেও দুর্ঘটনাগ্রস্ত রুটে ওই প্রযুক্তি ছিল না বলে জানিয়েছে রেল মন্ত্রক।

রবিবার সকালেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে তদন্ত গুটিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার মুল কারণও চিহ্নিত করা হয়েছে। যদিও কী কারণ তা প্রকাশ করা হয়নি। দুর্গটনার পরে ৩৬ ঘন্টা পেরিয়ে যাওয়া সত্বেও এখনও শাস্তির মুখে পরেননি রেলের কোনও কর্মী-আধিকারিক। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা সত্বেও নৈতিক দায়িত্ব নিয়ে যে তিনি ইস্তফা দেবেন না তা বুঝিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া