সুদানে আটক ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে বৈঠকে মোদি

সেনা ও আধা-সেনার সংঘর্ষের মাঝে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০০ জনের বেশি।

Share:

নিজস্বপ্রতিনিধি: সুদানে সে দেশের সেনা ও আধা-সেনার সংঘর্ষের মাঝে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০০ জনের বেশি। রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে আফ্রিকার দেশটিতে আটকে পড়েছেন ভারতের বহু নাগরিক। সেই আবহে আটক ভারতীয়দের কীভাবে দেশে ফেরানো হবে তা নিয়ে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি বিদেশমন্ত্রী জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সুদানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্র জানিয়েছে, সুদানের পরিস্থিতি ‘খুব উদ্বেগজনক’। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদেরকে সরিয়ে নিয়ে আসার উপর সরকার জোর দিচ্ছে। সূত্রের খবর, কেব্লমাত্র কর্ণাটকের ৩১ জন ভারতীয় এই মুহূর্তে সুদানে আটকে পড়েছেন।

উল্লেখ্য গত মঙ্গলবার থেকেই সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স। গত ৬ দিন ধরে তুমুল সংঘর্ষ চলছে দু’পক্ষের মধ্যে। আর ওই সংঘর্ষের জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন দেশটির বাসিন্দারা। রমজান মাসের শেষের দিকে ক্ষমতাশালী দু্ই গোষ্ঠীর লড়াইয়ে কার্যত ঈদ মাটি হতে চলেছে রাজধানী খার্তুমের বাসিন্দাদের।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল