মোদির বাসভবনে শুরু নিরাপত্তা সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ড নিয়ে প্রত্যাঘাতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক। ওই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপত্তা সংক্রান্ত কমিটির পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকও রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই গুরুত্বপূর্ণ কমিটির বৈঠকেই  পহেলগাঁওয়ে ভারতীয় সেনার প্রত্যাঘাতের বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরণে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। কুখাত জঙ্গি নেতা হাফিজ সঈদের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করেছে। নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত বুধবার (২৩ এপ্রিল)  সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বিশেষ বৈঠক বসেছিল। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক। ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’

গত রবিবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। ওই বৈঠকের পরে সোমবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। রাতেই ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মাকে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৭ লোককল্যাণ মার্গের বাড়িতেই সেনাবাহিনীর তিন প্রধান ও সর্বাধিনায়কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রায় দেড়ঘন্টা ধরে চলে ওই বৈঠক। সূত্রের খবর, প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনার উপরেই ছেড়েছেন মোদি। তিন বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতীয় সেনার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস ও ভরসা রয়েছে। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব  কিভাবে পালন করা যাবে তা তারা ভাল জানেন। তাই পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা চলেছে তার জবাব কিভাবে, কখন দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে সেনা। প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।’

 

 

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর