‘ঝুট কে জগ‍ৎগুরু’, মোদিকে আক্রমণ জয়রাম রমেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে ‘মূর্খদের সর্দার’ হিসেবে আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রধানমন্ত্রীকে ‘ঝুট কা জগ‍ৎগুরু’ হিসেবে কটাক্ষ করে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটল কংগ্রেস। বৃহস্পতিবার রাজস্থানের কোটায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ‘বিজেপি হল ভারতীয় ঝুটা পার্টি। আর ওই পার্টির প্রধান মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হলেন মিথ্যার জগ‍ৎগুরু।’

রাজস্থানে ফের ৫ বছরের জন্য কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে দাবি করে রমেশ বলেন, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার কারণে কর্নাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। রাজস্থানেও ফের কংগ্রেস ক্ষমতা দখল করবে। গত পাঁচ বছর রাজ্যের কংগ্রেস সরকার গরিব ও মহিলাদের উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের কারণেই আমজনতার আশীর্বাদ পাবে অশোক গহলৌতের সরকার।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী হিসেবে আখ্যা দিয়ে রমেশ বলেন, ‘বিরোধীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিজেপির ভোট জেতার মূল তিন হাতিয়ার হল ইডি, সিবিআই ও মোদির জলজ্যান্ত মিথ্যা কথা বলা। কংগ্রেসের জমানায় শুরু হওয়া প্রকল্পের নাম বদলে নিজের প্রকল্প হিসেবে জাহির করে মানুষকে ধোঁকা দিয়ে চলেছেন।  উল্টোদিকে কংগ্রেসের হাতিয়ার হল, কৃষকদের কৃষি ঋণ মকুব, উন্নয়নমূলক কাজ ও নির্বাচনে দেওয়া সাত প্রতিশ্রুতি।’

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার