দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মোদির, দিলেন সহিংসতা বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পরে এবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরবের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন-রাশিয়া  সংঘাত আবহে এই  প্রথম রাশিয়ার কোনও শীর্ষস্থানীয় মন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করলেন মোদি। জানা যাচ্ছে, এদিনের এই সাক্ষাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার বিদেশমন্ত্রীকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই রুশ বিদেশমন্ত্রী জানান, ইউক্রেন- রাশিয়া সংঘাত রুখতে মধ্যস্থতা করছে ভারত। 

জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে  প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রীর। চলতি বছরে এটাই কোনও দেশের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক। এর আগে বিগত কয়েক সপ্তাহে ব্রিটেন, অস্ট্রিয়া, চিন এবং মেক্সিকোর একাধিক নেতা মন্ত্রীরা ভারত সফরে এসেছেন। কিন্তু তাঁদের কারোর সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎ করেননি মোদি। এই বৈঠক প্রসঙ্গে ইতিমধ্যেই একটি প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে লেখা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং তিনি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ‘প্রধানমন্ত্রী সহিংসতা দ্রুত বন্ধ করার জন্য তার আহ্বান পুনরুল্লেখ করেছেন এবং শান্তি প্রচেষ্টায় যেকোনো উপায়ে অবদান রাখার জন্য ভারতের প্রস্তুতির কথা জানিয়েছেন।’

উল্লেখ্য, এই বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  রাশিয়ার বিদেশমন্ত্রী বলেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং আমি আমার বৈঠকের বিষয়েই পুতিনকে রিপোর্ট করব। তিনি প্রধানমন্ত্রী মোদিকে তাঁর শুভেচ্ছা পাঠিয়েছে  এবং আমি ব্যক্তিগতভাবে এই বার্তা দেওয়ার সুযোগের প্রশংসা জানাচ্ছি।’ 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ