দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কার টানে ট্রাম্পের নিমন্ত্রণ ফিরিয়ে তড়িঘড়ি ফিরেছেন মোদি জানেন? শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি, কটক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে ওড়িশা সফরে রয়েছেন। সেখানে জনসভায় ভাষণ দিয়েছেন তিনি। বক্তৃতায় উঠেছে G7 সম্মেলন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গ। মোদি বলেছেন, “আমি দু’দিন আগে G7 শীর্ষ সম্মেলনের জন্য কানাডা গিয়েছিলাম। তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে বলেন কানাডায় এসেছেন যখন, ওয়াশিংটন ঘুরে দেশে ফিরুন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, কথা বলব। কিন্তু আমি মার্কিন রাষ্ট্রপ্রধানকে বলেছিলাম আমন্ত্রণের জন্য ধন্যবাদ। কিন্তু আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি আপনাদের ভালবাসা এবং ভক্তি আমাকে ওড়িশায় নিয়ে এসেছে।”

ওড়িশার জনসভা থেকে কংগ্রেসকে কার্যত ধুয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা থেকে মোদি বলেন, স্বাধীনতার পর কয়েক দশক ধরে মানুষ দেশে কংগ্রেস মডেল দেখেছিল, কিন্তু সেই মডেলে সুশাসন ছিল না। জনগণের জীবনযাত্রাও সহজ ছিল না। উন্নয়ন প্রকল্পগুলি স্থগিত, বিলম্বিত এবং বিভ্রান্ত করা হয়েছিল। কংগ্রেসের উন্নয়ন মডেলকে ব্যাপক দুর্নীতির জন্য চিহ্নিত করা হয়েছিল। গত দশকে দেশে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে প্রথমবারের জন্য বিজেপি ক্ষমতায় এসেছে। সেই সব রাজ্যগুলিতে শুধু সরকারই পরিবর্তিত হয়নি, বরং সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের নয়া যুগের সূচনা হয়েছে।”

এই প্রসঙ্গে এসেছে অসমের কথা। প্রধানমন্ত্রী বলেন, “এক দশক আগে পর্যন্ত অসমের পরিস্থিতি খুবই খারাপ ছিল। অস্থিরতা, বিচ্ছিন্নতা, সহিংসতা দেখা যেত সেখানে। আজ অসম উন্নয়নের নতুন পথে অগ্রসর হয়েছে। দশকের পর দশক ধরে চলা সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে। আজ অসম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একইভাবে যদি ত্রিপুরার কথা বলি, সেখানেও কয়েক দশকের বাম শাসনের পর মানুষ প্রথমবারের জন্য বিজেপিকে সুযোগ দিয়েছে। ত্রিপুরা উন্নয়নের প্রতিটি স্তরে অনেক পিছিয়ে ছিল, অবকাঠামো অত্যন্ত খারাপ ছিল, সরকারি ব্যবস্থায় মানুষের কথাই শোনা হত না। সহিংসতা ও দুর্নীতিতে সবাই জড়িয়ে পড়েছিল। বিজেপি আসার পর ত্রিপুরা শান্তি ও অগ্রগতির উদাহরণ হয়ে উঠেছে।”

এরপর ওরিশার জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, “আমাদের ওড়িশাও কয়েক দশক ধরে অনেক সমস্যার সঙ্গে লড়াই করে আসছে। দরিদ্র ও কৃষকরা তাদের পূর্ণ অধিকার এখনও পায়নি। দুর্নীতি প্রাধান্য পেয়েছে। এখানকার অবকাঠামো অনেক পিছিয়ে ছিল, অনেক এলাকার উন্নয়ন হয়নি। এরকম অনেক চ্যালেঞ্জ ওড়িশার দুর্ভাগ্যের কারণ হয়ে ওঠে। গত এক বছরে বিজেপি সরকার এই সমস্যাগুলি সমাধানের জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে। এখানে উন্নয়নের ডাবল ইঞ্জিন তার সুফল প্রদান করছে।”

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ