ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ফোনে কথা মোদির, কী আলোচনা হল দুজনের?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়।

সূত্রের খবর, ‘মার্কিন সেনার হরমুজ প্রণালি অবরোধের কারণে কোনও ভারতীয় জাহাজ যাতে হামলার মুখে না পড়ে, তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন মোদি। শুধু তাই নয়, ডিজিটাল যুগে যে যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়, তাও খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সংযত আচরণ করা উচিত বলেও জানিয়ে দিয়েছেন।’ যদিও ইরানে হামলা বন্ধ করার কোনও প্রতিশ্রুতি দেননি ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি অতর্কিতে ইরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা। শেষ পর্যন্ত গত ৬ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষই। পাকিস্তানের উদ্যোগে গত ১১ এপ্রিল  ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেছিলেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে উত্তেজনা আরও বেড়েছে।

সেই উত্তেজনার মধ্যেই এদিন প্রায় ৪০ মিনিট কথা বলেন মোদি-ট্রাম্প। এর আগে গত ২ ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে গত ২৪ মার্চ দুই রাষ্ট্রনেতার মধ্যে ফের একবার টেলিফোনে কথা হয়েছিল।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের