মোদির শপথে বন্ধ থাকবে দিল্লির বহু রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । আর এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দিল্লিকে। তাই রবিবার রাস্তায় বেরিয়ে  দিল্লিবাসীদের  যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য পুলিশের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশ।

 আজ দুপুর ২টো থেকে রাত ১১টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবন ও তার আশপাশের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধু তাই  রাষ্ট্রপতি ভবনের কাছে চলবে না বাসও।  পাশাপাশি এদিন ইমতিয়াজ খান মার্গ, গুরুদুয়ারা রাকাব গঞ্জ রোড, রফি আহমেদ কিদওয়াই মার্গ, গোল চক্কর প্যাটেল চক, গোল চক্কর কৃষি ভবন, গোল চক্কর সুনেহরি বাগ গোল মেথি, গোল চক্কর জিপিও, গোল চক্কর তিন মূর্তি, পণ্ডিত পন্থ মার্গ, রাজাজি মার্গ, ত্যাগরাজ মার্গ এবং আকবর রোড রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ।

মোদির শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে ট্রাফিক পুলিশ প্রশান্ত গৌতম বলেন, ” আজ প্রায় ১১০০ পুলিশ অফিসার দিল্লির রাস্তায় রয়েছে। দিল্লি জুড়ে চলছে নাকা চেকিং।রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭:১৫ মিনিটে শুরু হতে চলেছে শপথ অনুষ্ঠান। তাই তারআগে গোটা দিল্লি জু়ড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।“ অন্যদিকে এদিনের এই শপথ অনুষ্ঠানের জন্য ভারতের এসেছেন বিভিন্ন দেশের নেতারা।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর