‘বিশ্বজুড়ে বিশ্বাসের সঙ্কট চলছে, একসঙ্গে চলা জরুরি’, বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রকোপের পরেই বিশ্বজুড়ে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছে। পারস্পারিক বিশ্বাসের ভিত টলেছে। হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাতে সবাইকে একসঙ্গে চলতে হবে। শনিবার জি-২০ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের তাবড় নেতাদের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র দিলেন।

প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপমে’ এদিন থেকে শুরু হয়েছে দুদিনের জি-২০ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং-সহ বিশ্বের শক্তিশালী দেশগুলির রাষ্ট্রনেতারা উপস্থিত রয়েছে। সম্মেলনের সভাপতি হিসেবে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘করোনার প্রকোপ শুরু হওয়ার পরে বিশ্বজুড়ে বিশ্বাসের অভাব দেখা দিয়েছে। যুদ্ধ ওই বিশ্বাসের সঙ্কটকে আরও গভীর করেছে। আমরা যখন করোনাভাইরাসের অতিমারীকে হারাতে পেরেছি, তখন এই সঙ্কটও কাটিয়ে উঠতে পারব বলে বিশ্বাস করি।’ ক্ষমতায় আসীন হওয়ার পরেই ‘সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস’-এর শ্লোগান তুলেছিলেন মোদি। এদিন আন্তর্জাতিক সম্মেলনেও ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এর মন্ত্র আওড়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমাদের সবার মন্ত্র হওয়া উচিত, ‘সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস।’

 অন্যদিকে, সম্মেলনের প্রথম দিনেই ৫৫ দেশকে নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়নকে জি-২০’র স্থায়ী সদস্যপদ দেওয়া হয়। আফ্রিকান ইউনিয়ন জি-২০’র অন্তর্ভুক্ত হওয়ায় অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা